ঢাকা    ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
নোয়াখালী বিভাগ  প্রতিদিন

সড়ক দুর্ঘটনা



সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা |ফাইল ছবি

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মোজাম হোসেন (৫৫) নামে এক কৃষক নিহত হয়েছেন।

আজ রোববার (১৭ মে) ভোরে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের পাঁচমাইল ভান্ডারদোহা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ঘাতক পিকআপটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

নিহত মোজাম হোসেন চুয়াডাঙ্গা সদর উপজেলার নতুন ভান্ডারদোহা গ্রামের মরহুম মফিজ উদ্দিনের ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার ভোরে নিজ বাড়ি থেকে পাঁচমাইল বাজারের উদ্দেশে রওনা দেন মোজাম হোসেন। পথে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়ক পার হওয়ার সময় ঝিনাইদহ থেকে চুয়াডাঙ্গাগামী একটি দ্রুতগতির পিকআপ তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে সড়কে লুটিয়ে পড়েন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই ঘাতক পিকআপের চালক গাড়িসহ পালিয়ে যায় বলে জানা গেছে।

থানা পুলিশের পরিদর্শক (ওসি) মিজানুর রহমান জানান, রাস্তা পারাপারের সময় পিকআপের ধাক্কায় এক কৃষক নিহত হয়েছেন। দুর্ঘটনার পর পিকআপটি পালিয়ে যায়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিষয় : সড়ক দুর্ঘটনা নিহত

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

নোয়াখালী বিভাগ  প্রতিদিন

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬


সড়ক দুর্ঘটনা

প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

featured Image

চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মোজাম হোসেন (৫৫) নামে এক কৃষক নিহত হয়েছেন।

আজ রোববার (১৭ মে) ভোরে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের পাঁচমাইল ভান্ডারদোহা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ঘাতক পিকআপটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

নিহত মোজাম হোসেন চুয়াডাঙ্গা সদর উপজেলার নতুন ভান্ডারদোহা গ্রামের মরহুম মফিজ উদ্দিনের ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার ভোরে নিজ বাড়ি থেকে পাঁচমাইল বাজারের উদ্দেশে রওনা দেন মোজাম হোসেন। পথে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ মহাসড়ক পার হওয়ার সময় ঝিনাইদহ থেকে চুয়াডাঙ্গাগামী একটি দ্রুতগতির পিকআপ তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে সড়কে লুটিয়ে পড়েন। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপরই ঘাতক পিকআপের চালক গাড়িসহ পালিয়ে যায় বলে জানা গেছে।

থানা পুলিশের পরিদর্শক (ওসি) মিজানুর রহমান জানান, রাস্তা পারাপারের সময় পিকআপের ধাক্কায় এক কৃষক নিহত হয়েছেন। দুর্ঘটনার পর পিকআপটি পালিয়ে যায়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


নোয়াখালী বিভাগ  প্রতিদিন

আইন উপদেষ্টা ব্যারিষ্টার মাহবুব উদ্দিন খোকন 
উপদেষ্টা ড.কামাল উদ্দিন আহমেদ সাবেক তথ্য সচিব 
উপদেষ্টা এম এ খান বেলাল সিআইপি 
উপদেষ্টা কে এম মোজাম্মেল সাবেক পরিকল্পনা  সচিব 
উপদেষ্টা কবির আহমেদ মুন্সী সিআইপি 
উপদেষ্টা জহিরুল ইসলাম সিআইপি 
সম্পাদক ও প্রকাশক সময় মুরাদ

কপিরাইট © ২০২৬ নোয়াখালী বিভাগ প্রতিদিন । সর্বস্বত্ব সংরক্ষিত